বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বউ দীপিকাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর
প্রকাশিত হয়েছে : ১১:১৫:০০,অপরাহ্ন ১১ জুলাই ২০২৩ | সংবাদটি ৯০ বার পঠিত
বলিউডে এখন কান পাতলেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। মাসখানেক ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে এখন আর আগের মতো তাদের একসঙ্গে দেখা যায় না। তাহলে কি এ দম্পতি বিচ্ছেদের পথে হাটছেন?
এমনকি গেল ৬ জুলাই রণবীরের জন্মদিনেও দীপিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। আর বিচ্ছেদের জল্পনায় সেই বিষয়টি যেন ঘি ঢালার মতো কাজ করেছে। মূলত এ বিষয়টি থেকেই জল্পনার সূত্রপাত।
তবে সব গুঞ্জনকে বৃদ্ধাঙুল দেখিয়ে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, দীপিকা সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য করা রণবীরের ফোটোশুটের ছবি শেয়ার করেন নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘Hell Yea’
অন্যদিকে রণবীর তার ইনস্টা স্টোরিতে দীপিকার সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেন। ব্যস্ত শিডিউলের মাঝে আলিবাগে ছুটির আমেজে রয়েছেন তারা। যেখানে জাহাজের মধ্যে রয়েছেন দুজন। মুখ বাইরে বের করে রেখেছেন সমুদ্রের হাওয়া খেতে। দীপিকার চোখ বন্ধ। ক্যামেরার থেকে দূরে তাকানো। পাশে থাকা রণবীরের মুখে হাসি, পোজ দিয়েছেন ক্যামেরায়। বোঝাই যাচ্ছে, ব্যস্ত শিডিউলের মাঝে আলিবাগে ‘মিনি ভ্যাকেশন’ মুডে রয়েছেন তারা।
এই ছবি শেয়ার করে রণবীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ’।
প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। দাম্পত্যের ছয় বছরে একাধিকবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা গেছে। তবে নিন্দুকের কথায় কান না দিয়ে প্রকাশ্যেই স্ত্রীর প্রতি বারবার প্রেম নিবেদন করেছেন রণবীর সিং। জন্মদিনে শুভেচ্ছাবার্তা বিতর্কেও তার অন্যথা হলো না। আলিবাগ থেকে দীপিকার সঙ্গে প্রেমময় ছবি শেয়ার করে নিন্দুকদের কড়া জবাব দিলেন রণবীর।




