গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৯ হাজার
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:৩৮,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১১৯ বার পঠিত
হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ২৫ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার ফিলিস্তিনি।
অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।




