ইসরায়েলে ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় হামলা
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:৩৩,অপরাহ্ন ২৪ মার্চ ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
ইসরায়েলে ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে হামলাটি হয়। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান।
আর ইসরায়েল জানিয়েছে, হামলা হয়েছে তেল আবিবে। সর্বশেষ দফায় ডিমোনা শহরে হামলা চালায় তেহরান। এ সময় সাইরেন বেজে উঠলে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধার কর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে।
আইডিএফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। বেসামরিক কোনো লক্ষ্যবস্তু তারা করেনি।




