ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক ইসলামাবাদে
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৪১,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনার খবর সংগ্রহে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০ জন সাংবাদিক পাকিস্তানে রয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য দিয়েছেন বলে ডন লিখেছে।
আতাউল্লাহ তারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাংবাদিকদের পাশাপাশি চীন, জাপান, জার্মানি, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে অবস্থান করছেন।
সাংবাদিকদের সুবিধার্থে জিন্নাহ কনভেনশন সেন্টারে একটি মিডিয়া সেন্টার করা হয়েছে। সেখানে উচ্চগতির ইন্টারনেট, বড় পর্দাসহ সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় সব ধরনের আধুনিক সরঞ্জাম রাখা হয়েছে।




