ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা ‘ময়না’
প্রকাশিত হয়েছে : ৮:২৮:০১,অপরাহ্ন ১৬ জুন ২০২৬ | সংবাদটি 0 View
ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে দেশের সিনেমা ‘ময়না’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা। এটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
পরিচালক জানিয়েছেন, আগামী ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, আমরা সশরীরে উৎসবে অংশগ্রহণ করব।
উৎসব আয়োজক কর্তৃপক্ষ ইমেইল বার্তায় অফিসিয়াল সিলেকশনের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে, বিষয়টি নিশ্চিত করেছেন ‘ময়না’ সিনেমার পরিচালক মেঘ।
আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে নবাগত রাজ রিপার। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, আফ্ফান মিতুল, জারা, সুচনা, খলিলুর রহমান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির ও শিশু শিল্পী জান্নাতুল ভোর। অতিথি চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, চিত্রনায়িকা জলি ও আপন।




