প্রথমবারের মত একসাথে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশিত হয়েছে : ১১:৫১:৫৩,অপরাহ্ন ২০ জুন ২০২৬ | সংবাদটি 0 View
হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া একটি নতুন প্রজেক্টে একসাথে কাজ করতে যাচ্ছেন।
সম্প্রতি ফরচুন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রজেক্টটি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। এই যৌথ উদ্যোগটি কোনো চলচ্চিত্র, বাণিজ্যিক প্রচারণা নাকি কোনো জনকল্যাণমূলক কাজ সে বিষয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা আরও বলেন, হলিউডের বেশ কয়েকজন নারী অভিনয়শিল্পী তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন। যাদের ক্যারিয়ারকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন, তাদের মধ্যে অন্যতম অ্যাঞ্জেলিনা জোলি। এছাড়া পেনেলোপ ক্রুজ এবং সালমা হায়েকের নামও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। এই তারকাদের নিজের বন্ধু ও রোল মডেল হিসেবে বর্ণনা করে পশ্চিমা বিনোদন জগতে তাদের অবদান ও স্থায়ী প্রভাবের ভূয়সী প্রশংসাও করেন তিনি।




