পুলিশ কমিশনারসহ রংপুরের ২৩ কর্মকর্তার একযোগে বদলি
প্রকাশিত হয়েছে : ৭:২১:৫৬,অপরাহ্ন ১২ আগস্ট ২০২৬ | সংবাদটি 0 View
রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।
বুধবার(১২ আগস্ট) চারটি পৃথক আদেশে এই রদবদলের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে সংযুক্ত করা হয়েছে বরিশাল রেঞ্জে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে রাজশাহী সারদায় বদলি করা হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের।
বদলির তালিকায় এপিবিএন, পিবিআই, এসবিতে কর্মরত এসপি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।




