কলকাতার চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র
প্রকাশিত হয়েছে : ৫:২২:৫১,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
চার থেকে ১২ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলকে অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
সময়ের অভাবে তানভীর মোকাম্মেল চলচ্চিত্র উৎসবটিতে যেতে পারবেন না। তবে তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’ চলচ্চিত্র উৎসবটিতে দেখানো হবে।
১০৫ মিনিট দৈর্ঘ্যের ‘মতুয়ামঙ্গল’ ছবিটির চিত্রগ্রহণের কাজ করেছেন রাকিবুল হাসান। সম্পাদনা করেছেন মহাদেব শী। শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ। আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ।
প্রামাণ্যচিত্রটির সহকারী পরিচালক হিসেবে ছিলেন সন্দীপ মিস্ত্রী, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ।
চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটিতে মতুয়াদের ইতিহাস, জীবন ও দর্শনকে তুলে ধরা হয়েছে।




