১২ অক্টোবর শিল্পকলার মঞ্চে অবয়বের ‘ফেরিওয়ালা’ নাটকের ৫১তম প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ৬:১৮:১৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
শোষিত মানুষের বেদনা, শ্রেণিসংগ্রাম, অন্ত্যজের প্রেম, দ্রোহ ও জাতির ঐতিহ্য রক্ষার কাহিনি নিয়ে অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’র ৫১তম প্রদর্শনী মঞ্চস্থ হবে ১২ অক্টোবর। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান দুলাল এবং নির্দেশনা দিয়েছেন শহিদুল শ্যানন।
‘ফেরিওয়ালা’ অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা। শোষিত মানুষের বেদনা, শ্রেণীসংগ্রাম, অন্ত্যজের প্রেম, দ্রোহ আর জাতির ঐতিহ্য রক্ষার এক মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে নান্দনিক নাটক ‘ফেরিওয়ালা’।
সম্প্রতি নাটকটির অর্ধশততম মঞ্চায়ন হয়েছে।
১২ অক্টোবর, সোমবার, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আসাদুজ্জামান দুলালের রচনায়, শহিদুল শ্যাননের নির্দেশনায় মঞ্চস্থ হবে ‘ফেরিওয়ালা’ নাটকের ৫১তম প্রদর্শনী।
প্রসঙ্গত, গ্রামে আগত সাদা সাহেব হেঁকে হেঁকে দুঃখ কিনতে চায়। গ্রামের সহজ-সরল মানুষ সেই মোহে পড়ে জমানো দুঃখ-কষ্ট নিয়ে ছুটতে থাকে সাহেবদের ডেরার দিকে। এমনই এক গল্প নিয়ে অন্ত্যজের প্রেম, দ্রোহ আর জাতির ঐতিহ্য রক্ষার নাটক ‘ফেরিওয়ালা’। শোষিত, শ্রেণীসংগ্রামী মানুষের আজীবন দুঃখ-দুর্দশার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে ‘ফেরিওয়ালা’-তে।
ফেরিওয়ালার দুঃখ-কষ্ট কেনাবেচার হাক শুনে চাড়াল যুবক লকাই ছুটে আসে তার বাবা নীলকণ্ঠী চাড়ালের কাছে। বাবা দুঃখ আনতে ঘরে গেলে দুঃখ বেচার টাকার রঙিন স্বপ্নে বিভোর হয়ে ওঠে লকাই। বাপ-ছেল




