বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৯:২৫:০১,অপরাহ্ন ১৬ মে ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’’
তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ অগাস্ট পদত্যাগ করেন অধ্যাপক রশীদ।




