পারিবারিক গল্পে আসছে ‘ওয়ারিশ’
প্রকাশিত হয়েছে : ১০:২২:১৫,অপরাহ্ন ২২ মে ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
ঈদের নাটক মানেই সাধারণত প্রেম, বিরহ কিংবা হাস্যরসের গল্প। তবে সেই চেনা ধারা ভেঙে গেল ঈদে ভিন্ন পথে হেঁটেছেন অনেক নির্মাতা।
সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও পারিবারিক আবেগ ও মধ্যবিত্ত জীবনের গল্পে আসছে বিশেষ নাটক ‘ওয়ারিশ’।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে বাবা-মা ও দুই ভাইয়ের সম্পর্ক, টানাপড়েন, বিচ্ছেদ এবং পারিবারিক আবেগকে ঘিরে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুব। এ ছাড়া আরো রয়েছেন সাফা কবির এবং প্রিয়ন্তী উর্বী।
নির্মাতার কথায়, বর্তমান সময়ের দর্শকদের জন্য একটু ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা থেকেই তৈরি হয়েছে ‘ওয়ারিশ’। যে গল্পে রয়েছে পারিবারিক বন্ধন, বিচ্ছেদ, টানাপড়েন আর আবেগের কথা।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভির ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে ‘ওয়ারিশ’।




