প্রেক্ষাগৃহ থেকে ওটিটি প্ল্যাটফর্মে ‘মালিক’
প্রকাশিত হয়েছে : ৬:২৫:৪১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানাসহ আরও অনেকে।
ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।




