টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:১৯,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানের সময় গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় মানবপাচার চক্রের তিনজনকে গ্রেফতার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে এক সেনাসদস্য আহত হন।




