মোহাম্মদপুরে পুলিশের পরিত্যক্ত পিকআপে আগুন
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:২৭,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের পরিত্যক্ত পিকআপে আগুন লেগেছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে গাড়ির গ্যারেজে রাখা বাহনটিতে আগুন লাগে বলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন।
তিনি বলেন, বসিলা রোডের পাশে এসপিবিএন-১ ওয়ার্কশপের ভেতরে একটি পরিত্যক্ত পিকআপ গাড়ি রাখা আছে, সেটাতে আগুন লাগে। এ ঘটনায় মামলা হয়েছে।




