বিদায়ী সংবাদ সম্মেলনে যা বললেন তামিম
প্রকাশিত হয়েছে : ৭:১৯:৩৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৩ | সংবাদটি ১১২ বার পঠিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আজ দুপুর ১ টা ১৫ মিনিটেই নির্ধারিত হটেলে পৌঁছান তামিম। শুরু থেকেই দেখা যায় তার চোখে পানি ছলছল করতে।
মিনিট ১০ পর কথা শুরু করেই তামিম জানান, বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।
তামিম শুরুতেই বলেন , নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করবো আমি।
নিজের বাবার স্বপ্ন পুরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তিনি বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’




