পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট নগরের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ২:২৯:১৭,অপরাহ্ন ১০ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১৪৩ বার পঠিত
সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে এবং মহানগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ইতোপূর্বে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দিয়েছিলেন।
জানা যায় এই টাকার মধ্যে ৩০ ভাগ অর্থাৎ- ৪৩৭ কোটি টাকা ব্যয় হবে সিসিকের নিজস্ব তহবিল থেকে। আর বাকি টাকার মধ্যে বিনা শর্তে সরকার থেকে মিলবে ৪০৮ কোটি এবং ৫ ভাগ সুদে মিলবে ৬১৩ কোটি টাকা।
এদিকে নবনির্বাচিত মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




