রবি ও সোমববারে অবরোধ ঘোষণা দিলো বিএনপি
প্রকাশিত হয়েছে : ৬:২১:৩৪,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১০৭ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ফের অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।
এরপর সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি দেওয়া হবে।
এরই মধ্যে আন্দোলনে থাকা শরিকদের অবরোধের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও যুগপৎ শরিক সূত্রে জানা গেছে এ তথ্য।
এদিকে ষষ্ট দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা। যা আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে।




