সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৭:১০:৩৭,অপরাহ্ন ১১ মার্চ ২০২৪ | সংবাদটি ১৬০ বার পঠিত
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় বিশাল উড়াং (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত (১১ মার্চ) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, উপজেলার গাজীগঞ্জ বাজারে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয় নাছিমাবাদ চা বাগানের বিশাল উড়াং (২০) নামে এক যুবক। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই চা বাগানের আকাশ উড়াংয়ের ছেলে।




