বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন জেলা ও মহানগরের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:২৬:০৮,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৪ | সংবাদটি ১৩১ বার পঠিত
বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে নগরীর দাশপাড়া বাজারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন সিলেট মহানগরের সভাপতি আবদাল হোসেন আফজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন শাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ আহমদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সুজিত কুমার দাস, কৃষি বিষয়ক সম্পাদক সাচ্চু বিশ্বাস, সিলেট জেলার সভাপতি ও সাবেক মেম্বার নেহারুন নেছা নেহার, মহানগরের সিনিয়র সহ-সভাপতি সালমা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াহিদ, সালেক আহমদ, মুজিবুল হক রাহাত, আব্দুল আহাদ, তারেক আহমদ, সিকন্দর আহমদ শিপলু, আশিকুর রহমান তালুকদার, মিরাজ খলিফা, আব্দুর রহিম, সৈয়দ আনোয়ার আলী, মিনা রানী ব্যানার্জি, দুর্গা মনি, আপন কর্মকার প্রমুখ।




