সুনামগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:৩০:১৫,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৪ | সংবাদটি ১২৪ বার পঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রামিম মিয়া নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পাশেই নিহত রামিম মিয়ার বাড়ি। আর বাড়ির পাশেই চলাচলের রাস্তা। সে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশে বসা ছিলেন। রাস্তার দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ব্রেক ফেইল করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।




