ধানমন্ডি বত্রিশে বুলডোজার ঢুকতে দিচ্ছে না পুলিশ
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৪১,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৩৭ বার পঠিত
রাজধানীর ধানমন্ডি ৩২-এ পৌঁছেছে দুটি বুলডোজার। এক দল তরুণ এগুলোর সঙ্গে আছেন। তবে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ।
তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।
এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তারা।




