রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। গ্রিন রোডে এই হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।