ইরান যুদ্ধে জয়ের পর তেলের দাম কমবে: ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:৩৩,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
ইরানের বিরুদ্ধে চূড়ান্ত জয় অর্জিত হওয়ার পর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দাম খুব দ্রুত কমবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্প উল্লেখ করেন, যুদ্ধের পর জ্বালানি তেলের খুচরা মূল্য গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসবে এবং পরবর্তীতে তা আরও কমে ২ ডলারের নিচে নামবে।
তিনি আরও জানান, তেলের মূল্যের এই পতন খুব দ্রুত ঘটবে। একই সঙ্গে ইরানকে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
তবে ট্রাম্পের এমন দাবির সময়ে আন্তর্জাতিক তেলের বাজারে উল্টো মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের ওপরে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।




