যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচার, বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৩২,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে বিকৃত যৌনাচার এবং সেসব ঘটনার ছবি ও ভিডিও ধারণের মতো গুরুতর ও অস্বাভাবিক অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার হওয়া রাইয়ান আবদুল বাতেন উচ্চশিক্ষিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, শিক্ষকতা ও উচ্চশিক্ষার বাইরে রাইয়ান আবদুল বাতেন দেশে থাকাকালীন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সাবেক নেতা।
যুক্তরাষ্ট্রের অপরাধ ও গ্রেপ্তার সংক্রান্ত তথ্যভান্ডারের মাধ্যমে তাঁর গ্রেপ্তারের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। ফ্লোরিডাভিত্তিক অপরাধের তথ্য প্রকাশকারী পোর্টাল ‘টাম্পাবাস্টস’-এ রাইয়ানের বিরুদ্ধে আনা এই বিকৃত অভিযোগের কথা স্পষ্ট করা হয়েছে। এছাড়া অপরাধীদের তথ্য ও ছবি প্রকাশকারী জনপ্রিয় ওয়েবসাইট ‘আমেরিকাস টপ মাগশট’-এও তাঁর মাগশট (গ্রেপ্তারের পর তোলা ছবি), সুনির্দিষ্ট অভিযোগ এবং গ্রেপ্তারের বিবরণ প্রকাশ করা হয়েছে।
একজন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত অধ্যাপকের বিরুদ্ধে এ ধরনের গুরুতর ও বিকৃত কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।




