তিতুমীর কলেজের সামনে বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৩৭,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি 0 View
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহন পোড়ানোর মধ্যে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।




