শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২
প্রকাশিত হয়েছে : ১২:০৭:২৪,অপরাহ্ন ০৫ জুন ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১২ জনের প্রাণ গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮ জনকে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার কলম্বো থেকে ৫৫ কিলোমিটার দূরে আঙ্গুরুওয়াতোতায় এ অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় প্রতিষ্ঠান পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার বলেন, “সবমিলিয়ে ওই আশ্রম থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সামরিক ও সরকারি কর্মকর্তারা তাদের দেখভাল করছেন।”
পুলিশের দুটি দল ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।




