ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৪০,অপরাহ্ন ১২ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগে হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮১ জন মারা গেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৬২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।




