জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৫৬,অপরাহ্ন ০৫ জুলাই ২০২৩ | সংবাদটি ১১৬ বার পঠিত
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং জাতীয়তাবাদী সমমনা জোটের মধ্যে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল উপস্থিত রয়েছেন।




