লক্ষ্মীপুরে পুলিশের নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ৮:৫০:০৩,অপরাহ্ন ২১ জুলাই ২০২৩ | সংবাদটি ১৩৭ বার পঠিত
লক্ষ্মীপুরে নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় তিনি জানান, ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচী পালনকালে লক্ষ্মীপুরে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় বুধবার রাতে সদর থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়। এসব মামলায় সাড়ে ৩ হাজার জনকে অভিযুক্ত করা হয়। মামলার আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




