এবার কিয়েভে হামলা চালিয়ে প্রতিশোধ নিল রাশিয়া
প্রকাশিত হয়েছে : ৫:১৯:২৪,অপরাহ্ন ২৫ জুলাই ২০২৩ | সংবাদটি ১০১ বার পঠিত
ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়া স্থানীয় সময় সোমবার রাতে এ পাল্টা হামলা চালাল।
কিয়েভে রুশ হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, হামলা প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।
তবে এ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে গতকাল সকালে মস্কোয় ড্রোন হামলা চালানো হয়। হামলায় অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।




