সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ১২:১১:২৭,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২৩ | সংবাদটি ১১৬ বার পঠিত
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমহনী বাজারের উত্তর পাশে টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চাতরী চৌমহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। থানায় মামলা হবে।’




