সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:১৮,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ১০৭ বার পঠিত
সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১লা ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়, সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট গোলাপগঞ্জের ৭নং লক্ষণাবন্দ ইউ/পি এলাকার লক্ষণাবন্দ সাকিনস্থ ক্লাব টানিং পয়েন্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ জামিল উদ্দিন (২৪) থানার পূর্ব ফুলসাইন্দ গ্রামের মুন্সি বুরহান উদ্দিন ছেলে।
এসময় চোরাই মোটরসাইকেল আটক করা হয়। চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত কালো রংয়ের চোরাই YAMAHA R15 মোটর সাইকেল-০১ (এক) টি এবং VIVO Y17S মোবাইল ফোন একটি।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামিল উদ্দিন দীর্ঘদিন থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের সাথে জড়িত বলিয়া জানা যায়।
এস আই (নিঃ) আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।




