তুষারপাতে মস্কোয় ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল
প্রকাশিত হয়েছে : ৬:১৯:১০,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৮৬ বার পঠিত
অনলাইন এয়ারপোর্ট ডিসপ্লে অনুসারে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস।
মস্কোর সময় ভোর ২টা ১৮ মিনিট (রোববার গ্রিনীচ মান সময় ১১টা ১৮ মিনিট) পর্যন্ত শেরেমেতইয়েভো বিমানবন্দরে ৩৪টি ফ্লাইট বিলম্ব হয়েছে, ১৭টি ফ্লাইট বিলম্ব হয়েছে ও ডেমোডেডোভেতে তিনটি ফ্লাইট বাতিল হয়েছে, ভনুকোভেতে ১৩টি ফ্লাইট বিলম্ব হয়েছে এবং ঝুকোভস্কিতে ছয়টি ফ্লাইট বিলম্ব হয়েছে।
রাশিয়ান আবহাওয়া পরিষেবার প্রধান রোমান ভিলফান্ডের মতে, রোববার (৩ ডিসেম্বর) মস্কোর পর্যবেক্ষণে ১৪৫ বছরের সবচেয়ে বেশি তুষারপাত দেখা গেছে।




