এবার চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ৬:৩২:১৯,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৮৮ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থাকা টেনিস কোর্টে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে।
ঘটনার পর ওই এলাকা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ জেলা ও দায়রা জজ আদিব আলী।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবের টেনিস কোর্টেও একই রকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান জানান, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।




