ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাপ পিরিচে ভোট চাই: আবুল হোসেন
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৪৩,অপরাহ্ন ০৭ মে ২০২৪ | সংবাদটি ১৩৩ বার পঠিত
উন্নয়ন বঞ্চিত,নিপীড়িতদের পাশে থাকতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত পাশে থাকতে আপনারা আমাকে নির্বাচনে কাপ পিরিচ প্রতিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেই সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন খাঁ।
তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী।
মঙ্গলবার (৭ মে) দিনভর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলাইমানপুর,দুমালসহ বিভিন্ন গ্রামে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন। এসময় বিভিন্ন গ্রামের বয়োজ্যেষ্ঠ,যুবকগন অংশ গ্রহণ করে প্রচারণা চালিয়েছে।
এসময় উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন খাঁ ভোটারদের উদ্দেশ্য বলেন, উপজেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্য বদ্ধ ভাবে আগামী ২১ মে নির্বাচনে কাপ পিরিচ প্রতিক ভোট দিয়ে বিজয়ী করুন।
তিনি আরও বলেন,আমার জীবনের শেষ সময়ে সবার সেবার করার জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার কোনো পিছু টান নেই। যত দিন বাচঁব মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।
এসময় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশসহ বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




