রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৩৮,অপরাহ্ন ০৩ জুন ২০২৪ | সংবাদটি ১১৯ বার পঠিত
সম্প্রতি দেশের উপকুলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকুলীয় এলাকা পরিদর্শনে যাবে দলটি। এ লক্ষ্যে রোববার বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।




