সুনামগঞ্জে ভারতীয় ৭২ বস্তা জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:২৭,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১৫৭ বার পঠিত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ আব্দুল মালেক বাবুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাতে উপজেলার কারেন্টের বাজারে অভিযান পরিচালনা করে জিরাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মালেক বাবুলকে (৩২) উপজেলার পশ্চিম কাঁছিরগাতি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার এসআই মোঃ মতিয়ার রহমান ও আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ তরিকুল ইসলামের যৌথ নেতৃত্বে কারেন্টের বাজারে অভিযান পরিচালনা করে আটককৃত আসামির দোকানের পিছনের গোডাউন তল্লাশি করে ২ হাজার ১৬০ কেজি (৭২ বস্তা) ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার বাজার মূল্য ১৩ লক্ষ টাকা। জব্দকৃত ভারতীয় জিরা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাউসার আলম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে ভারতীয় জিরা নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




