দেশে ফিরলেন মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:৫২,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১০২ বার পঠিত
অস্ট্রেলিয়ায় থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছেছেন তিনি।
দেশের অবস্থা কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে।
এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।




