বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৪০,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৪০ বার পঠিত
রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তবে সংবাদ সম্মেলন কী বিষয়ে ডাকা হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।




