বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪২,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৩ বার পঠিত
প্রায় তিন মাস পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।
এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।




