যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা শুরু
প্রকাশিত হয়েছে : ৯:০২:৩০,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৬ | সংবাদটি ৪ বার পঠিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাতে ডন লিখেছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষই ‘একই টেবিলে’ বসেছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরাও আলোচনা শুরুর কথা জানিয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-এর বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই আলোচনা সরাসরি নাকি মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেটি এখনো স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমটি বলছে, যদি এই আলোচনা সরাসরি হয়, তবে এটি হবে ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি বৈঠক।
একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যেই এই আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনার পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি।




