গুজরাটে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রকাশিত হয়েছে : ৮:২৯:০২,অপরাহ্ন ১৮ জুলাই ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার আহমেদাবাদ শহরের ভাসত্রাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘টালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের ওই আতশবাজি কারখানার লাইসেন্স বাতিল করা হয়েছিল। এরপর কারখানাটি গোপনে একটি খামারে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে অবৈধভাবে আতশবাজি উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে স্থানীয় মানিনগরের সরকারি হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বিভাগের কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।
খবর পাওয়ার পর দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি আরও একটি জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।




