শূন্যরেখায় রাত কাটল ঠেলে দেওয়া ১২ জনের, পতাকা বৈঠকেও মিলেনি সমাধান
প্রকাশিত হয়েছে : ৫:০০:০৬,অপরাহ্ন ১৩ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ‘পুশ ইন’ চেষ্টার শিকার ১২ জন শূন্যরেখায় রাত কাটিয়েছেন। ঘটনার ৩০ ঘণ্টা পর দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি।
তবে শূন্যরেখায় অবস্থান করা ১২ জন আদৌ ভারতীয় নাগরিক কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানোর কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ। সেই পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে।
শনিবার সকাল ১০টায় ১৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের রানীনগর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।




